ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সব সরকারি ও সমমানের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৩ জুন থেকে ০৬ জুলাইয়ের মধ্যে। ২০১১-১২ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। ভর্তি কার্যক্রম পরিচালিত হবে অধিদপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে। ২০১১, ২০১০ এবং ২০০৯ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ এবং গড়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশে সর্বমোট ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এসব শিক্ষার্থী ভর্তি করা হবে। ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার জন্য বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। পরীক্ষার্থীরা ১০ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জুলাই সকাল ১০টায়। ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ২০ জুলাই বেলা দুইটায় প্রকাশ করা হবে। মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। আর অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। এই কোর্সের ক্লাস শুরু হবে ২২ আগস্ট। ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এবং অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: www.techedu.gov.bd