ডুয়েটে পিএইচডি, এমফিল, এমএসসি ও এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে পূর্ণকালীন এবং খণ্ডকালীন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভিন্ন বিভাগে পিএইচডি, এমফিল, এমএসসি ও এম ইঞ্জিনিয়ারিং কোর্সেগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।কোনো শিক্ষার্থী যদি পিএইচডি কোর্সে ভর্তি হতে চান তবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং কোর্সে বা সমমানের কোনো কোর্সে ভালো ফলাফল থাকতে হবে।কোনো শিক্ষার্থী যদি এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চান, তবে তাঁর যোগ্যতা দেখার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট www.duet.ac.bd থেকে দেখে নিতে হবে। এই প্রোগ্রামে ভর্তির যোগ্যতার কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ভবন থেকে সংগ্রহ করা যাবে।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়াও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্তরা ভর্তির যোগ্যতার পূরণ করতে পারলে ভর্তি হতে পারবেন।রসায়ন, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি বা চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) বা এর সমতুল্য ডিগ্রিতে ভালো ফলাফল থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সম্মতি থাকতে হবে। পূর্ণকালীন শিক্ষার্থীদের মধ্য থেকে টিচিং এ্যাসিসটেন্টশিপ প্রদান করা হবে।আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। আবেদনপত্র এ৪ সাইজের কাগজে প্রিন্ট দিয়ে এবং তা সঠিকভাবে পূরণ করে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীরা ৬০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং শিক্ষার্থীর দুই কপি ছবি (সত্যায়িত) দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।কোনো বিভাগের কী বিষয়ে কী কী কোর্সে ভর্তি হওয়া যাবে, দেখতে হলে এখানে ক্লিক করুন