ডুয়েটে প্রথম বর্ষের ভর্তি ২৯ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে । চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৯ থেকে ৩০ মার্চ পর্যন্ত পুরকৌশল বিভাগ, ৩১ মার্চ থেকে ১ এপ্রিল তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, ৪ থেকে ৫ এপ্রিল যন্ত্রকৌশল বিভাগ, ৬ এপ্রিল কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ এবং ৭ এপ্রিল টেক্সটাইল কৌশল বিভাগে ভর্তি চলবে। ভর্তির জন্য শিক্ষার্থীকে প্রথমে সংশিস্নষ্ট বিভাগে নম্বরপত্র ও সনদপত্র যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার অফিস থেকে ভর্তি ফি জমা দেয়ার রসিদ সংগ্রহ করে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় চার হাজার নয় শ পঁচাশি টাকা জমা দিতে হবে। ভর্তির সময় সব পরীক্ষা পাসের মূল সনদ ও নম্বরপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া চারিত্রিক সনদ এবং উপজাতীয় ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য নির্ধারিত সনদপত্র জমা দিতে হবে।