ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগ মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। এ কোর্সের মেয়াদ দুই বছর। এ কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের যোগ্যতাসমূহ হলো প্রার্থীর কমপক্ষে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন-চার বছরের ব্যাচেলর অনার্স ডিগ্রি থাকতে হবে। অথবা চার বছরে বিই, এমবিবিএস বা বিডিএস যেকোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। কলেজ বা মেডিকেল কলেজ থেকে বিএ (পাস) করা প্রার্থীদের জন্য কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো প্রার্থীর যদি একটি মাস্টার্স ডিগ্রি থেকেও থাকে তারাও এ কোর্সে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে সে প্রার্থী কোর্সে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ৮০০ টাকার বিনিময়ে প্রার্থীরা বিভাগীয় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সব পরীক্ষায় পাসের নম্বরপত্র এবং সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল সকাল ১০টায়। আবেদনপত্র ২০ মার্চের মধ্যে সংগ্রহ করে আবার জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সব নম্বরপত্র ও সনদপত্র এ৪ সাইজের কাগজে সত্যায়িত করে জমা দিতে হবে। প্রবেশপত্র বিতরণ করা হবে ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। নির্বাচনী পরীক্ষা ৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৩ এপ্রিল। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ১৮ এপ্রিল। ভর্তি ফরম বিতরণ করা হবে ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। ভর্তি ও নিবন্ধনের শেষ তারিখ ২২ মে। পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে ৩ জুলাই এবং মূল ক্লাস শুরু হবে ৪ জুলাই।