ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ দুই বছর মেয়াদি মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগামে (২০১০-২০১১) ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করেছে। প্রোগ্রামটি ১২ মডুলার ইউনিটসহ মোট ৬৪ ক্রেডিট আওয়ার এবং ইন্টার্নশিপ থাকবে। নির্দেশনা মাধ্যম হবে ইংরেজি। ক্লাসের সময় ৬.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত। আগ্রহী আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৩/৪ বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিসমূহ/কলেজসমূহ/মেডিকেল কলেজসমূহ থেকে বিই/এমবিবিএস/বিডিএস ডিগ্রি থাকতে হবে। বিএ (পাস) আবেদনকারীর অবশ্যই একটি মাস্টার ডিগ্রি থাকতে হবে। তৃতীয় বিভাগ/শ্রেণীপ্রাপ্তদের আবেদনের প্রয়োজন নেই।৬ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০১০ তারিখের মধ্যে অফিস চলাকালীন ৮০০ টাকার বিনিময়ে ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অফিস থেকে অ্যাডমিশন মেটেরিয়ালসমূহ সংগ্রহ করা যাবে।পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ অবশ্যই ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চের মধ্যে অফিস চলাকালীন বিভাগীয় অফিসে জমা দিতে হবে।লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল, ২০১০ শুক্রবার সকাল ১০টায়।যোগাযোগের ঠিকানা: চেয়ারপারসন, ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, কক্ষ নং-৫০১০, পঞ্চম তলা, আর্টস বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৭৯১, ওয়েবসাইট: http://www.devstud-udhaka.ac.bd