ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের চত্বরে আয়োজন করা হয় ‘এম্পলয়াবিলিটি অ্যান্ড সফট স্কিলস’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে গত বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান সামিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন মালয়েশিয়ার টিকিউএম কনসালট্যান্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরামর্শক ড. রণজিৎ শিং মালহি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য এস এম মাহাবুব-উল-হক মজুমদার। বিজ্ঞপ্তি