ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গীতি আরার লোকবক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উদ্যোক্তাদের পরিশ্রমী ও অধ্যবসায়ী জীবনের কথা শোনার ব্যবস্থা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ উপলক্ষে ডিআইইউর ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার শিল্প খাতের মোট ১২ জন সফল উদ্যোক্তাকে নিয়ে আয়োজন করেছে ‘উদ্যোক্তা উন্নয়নবিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা’। গতকাল শনিবার লোকবক্তৃতামালার ষষ্ঠ পর্বে বক্তব্য দেন বিজ্ঞাপনী সংস্থা এডকম লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি