ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) যৌথ উদ্যোগে ‘পরিবর্তনে তারুণ্য’ শীর্ষক একটি সেমিনার সম্প্রতি ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব আকতারী মমতাজ। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার স্যালি অ্যানি ভিনসেন্ট। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সেমিনারটি সঞ্চালনা করেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান। বিজ্ঞপ্তি