প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ করা হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমানসহ অনেকে। বিজ্ঞপ্তি