ঢাকা জেলার শিক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরে ঢাকা জেলা পরিষদ উচ্চমাধ্যমিক, স্নাতক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদানের জন্য নিচে উল্লিখিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করেছে।শর্তাবলি: ১. আবেদনকারীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে।২. প্রার্থীদের নিজ হাতে আবেদন ফরমের ছক পূরণ করতে হবে। তথ্যাদি ভুল প্রমাণিত হলে/স্বাক্ষরে/লেখায় গরমিল হলে বৃত্তি প্রদান করা হবে না।৩. আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ/মতামত থাকতে হবে। ৪. ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার সপক্ষে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। মেধার সঙ্গে আর্থিক অসচ্ছলতাকে প্রাধান্য দেওয়া হবে।৫. আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি এবং সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।৬. মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধী আবেদনকারীদের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।৭. ২০০৮-০৯ অর্থবছরে যাঁরা ঢাকা জেলা পরিষদ থেকে বৃত্তি পেয়েছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।আবেদন প্রক্রিয়া: ঢাকা জেলা পরিষদের নির্ধারিত ফরমে ছক অনুযায়ী নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার/কেরানীগঞ্জ/দোহার/ধামরাই/নবাবগঞ্জ কার্যালয়, ঢাকা মহানগরের বাসিন্দাদের জেলা শিক্ষা অফিসার (সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস সংলগ্ন) শিক্ষা কমপ্লেক্স ভবন, মিরপুর-১, ঢাকা এবং তেজগাঁও সার্কেলের বাসিন্দাদের সার্কেল অফিসার (উন্নয়ন), পশ্চিম দোলাইরপাড়, ঢাকার কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা সার্কেল অফিসার এবং জেলা শিক্ষা অফিসার, ঢাকা আবেদনসমূহের তালিকা প্রস্তুত করে ১৫ মার্চের মধ্যে ঢাকা জেলা পরিষদে প্রেরণ করবে। প্রয়োজনে বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ, ঢাকা থেকে জানা যাবে। যোগাযোগ: ডেভিড পল খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জেলা পরিষদ, ঢাকা। ফোন: ৯৫৫৭৯৫৩।