ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস প্রোগ্রামঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির আওতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস (ইভিনিং) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু।ভর্তির যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং অথবা সিজিপিএ ২.৫ অথবা ৫০% মার্কসহ ফিজিক্যাল সায়েন্সে (কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, ইলেকট্রনিকস, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, ফিজিক্স এবং সংশিষ্ট বিষয়) ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।১৫ জুন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২৪ নম্বর কক্ষ থেকে ৮০০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা: ২৫ জুন, শুক্রবার সকাল ১০টায়। যোগাযোগ: সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফোন: ৯৬৬১৯০০ এক্সটেনশন-৭৪৬০।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। উভয় কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীদের অগ্রণী ব্যাংক, জাবি. শাখা থেকে ৫০০ টাকার বিনিময়ে এমফিল এবং ১০০০ টাকার বিনিময়ে পিএইচডি আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে জুন ২০১০ তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল পর্যায়ের পরীক্ষার সত্যায়িত মার্কশিট, সনদপত্রের অনুলিপি, দুই কপি পাসপোর্ট আকারের ছবি ও দুই সেট গবেষণা প্রস্তাব/লিনপলিন A4 সাইজ কাগজে কম্পোজ বা টাইপ করে জমা দিতে হবে। বিভাগীয় ও রেজিস্ট্রারের অফিস থেকেও তথ্যাদি জানা যাবে।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী ভর্তি প্রার্থীরা ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন (শনি ও রোববার ব্যতীত)। আবেদন ফরম এবং অন্যান্য তথ্যগুলো বাউবির নিম্নলিখিত রিজিওনাল রিসোর্স সেন্টারসমূহ থেকে দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। যোগ্যতা: ক. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। খ. বাউবি কর্তৃক প্রকাশিত পয়েন্ট হিসেবের ছক অনুযায়ী মোট ১২ পয়েন্ট থাকতে হবে। এমবিএ প্রোগ্রাম অ্যাডমিশন টেস্ট ২০১০-এ উল্লিখিত নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচের ১২টি রিজিওনাল রিসোর্স সেন্টারের (আরআরসি) তালিকা: ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, খুলনা। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: ডিন, স্কুল অব বিজনেস, বাউবি। ফোন: ০২-৯২৯১১০৬।