ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামের আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। আর এ আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এমফিল ও পিএইচডি শাখা (কক্ষ নম্বর: ৩২৩) থেকে। আবেদনপত্র সংগ্রহের সময় শিক্ষার্থীদের এসএসসি থেকে স্নাতকোত্তর পরীক্ষা পাসের মূল নম্বরপত্র দেখাতে হবে।আবেদনপত্র পূরণ করতে হবে হাতে লিখে বা টাইপ করে। শিক্ষার্থী যে বিভাগ বা ইনস্টিটিউটে এই প্রোগ্রামে ভর্তি হতে চায়, সেই বিভাগ বা ইনস্টিটিউটের চেয়ারম্যান বা পরিচালকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা প্রার্থীর এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের দিয়ে সত্যায়িত করে জমা দিতে হবে। আবেদনপত্র পূরণের সময় শিক্ষার্থী কোনো ভুল তথ্য দিলে এবং পরে তা প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।ভর্তির অন্যান্য শর্তশিক্ষার্থীর ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে অথবা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারী অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষার্থীদের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীসহ কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যদি শিক্ষার্থী সিজিপিএর নিয়মে পরীক্ষা দিয়ে থাকেন, তবে আবেদনকারীর এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সিজিপিএ-৫-এর মধ্যে ৩.৫ অথবা ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।এমফিল প্রোগ্রামের দুই বছরের মধ্যে প্রথম বছর কোর্স এবং দ্বিতীয় বছর থিসিস। কিন্তু এমফিল প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ চার বছর। সব অনুষদ ও ইনস্টিটিউটের এমফিল কোর্স পূর্ণকালীন কোর্স হিসেবে গণ্য করা হবে। তাই চাকরিরত শিক্ষার্থীদের এক বছরের ছুটি নিয়ে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে।এমফিল গবেষকগণ প্রথম বর্ষ প্রথমবারে পাস করতে না পারলে অথবা যেকোনো কারণে পরীক্ষা দিতে না পারলে বা কোর্স শেষ করতে না পারলে কোর্সের তত্ত্বাবধায়ক ও বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে পরবর্তী শিক্ষাবর্ষে শুধু একবার পুনরায় ভর্তি হতে পারবেন। এরপর আর পুনঃভর্তির সুযোগ থাকবে না।এমফিল কোর্সে রেজিস্ট্রেশনপ্রাপ্ত গবেষকদের জন্য মোট ২০০ নম্বরের দুই ইউনিট (১০০ নম্বর করে প্রতি ইউনিট) অথবা চার ইউনিট (৫০ নম্বর করে প্রতি ইউনিট) তত্ত্বীয় পরীক্ষায় অংশ নিতে হবে। ১০০ নম্বরের ইউনিটের তিন ঘণ্টা এবং ৫০ নম্বরের ইউনিটের দুই ঘণ্টার পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও থাকবে। ও লিখিত পরীক্ষার পাস নম্বর গড়ে ৫০ শতাংশ। আর মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ।এমফিল প্রোগ্রামে (প্রথম পর্বে) তত্ত্বীয় পরীক্ষায় পাস করলেও একজন গবেষক মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরবর্তী ব্যাচের সঙ্গে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিভাগ ইচ্ছা করলে তিন থেকে ছয় মাসের মধ্যে মৌখিক পরীক্ষা নিতে পারবে।এমফিল কোর্স পরীক্ষায় অকৃতকার্য কোনো গবেষক কোনো একটি তত্ত্বীয় কোর্স/মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশের কম নম্বর পেলে সেই কোর্স/মৌখিক পরীক্ষায় পরবর্তী সুযোগে পুনঃভর্তি ছাড়াই যথারীতি পরীক্ষার ফি দিয়ে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষার্থী কোনো একটি কোর্সের পরীক্ষায় ৩০-এর কম নম্বর পেলে তা গণনা করা হবে না তবে ৫০ শতাংশের অধিক নম্বর পেলে তা বহাল থাকবে।এমফিল প্রথম বর্ষ উত্তীর্ণ গবেষকদের পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে প্রতি দিন এক টাকা হারে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকবে। এর মধ্যে ভর্তি না হলে ২০০০ হাজার টাকা বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে।এমফিল প্রোগ্রামে চলতি শিক্ষাবর্ষে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ইতিহাস বিভাগের জন্য নির্ধারিত একটি শের-ই-বাংলা বৃত্তিসহ মোট ৩৬টি বৃত্তি মাসিক তিন হাজার টাকা হারে প্রদান করা হবে। তবে গবেষকেরা চাকরিরত থাকলে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি বা আর্থিক সহযোগিতা পেলে এ বৃত্তি ভোগ করতে পারবেন না।আবেদনকারীরা যে হলে শিক্ষার্থী হিসেবে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে চান, সে হলের প্রাধ্যক্ষের স্বাক্ষর নিয়ে আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে জমা দিতে হবে। তবে আবেদনকারী যে হলে শিক্ষার্থী হিসেবে স্নাতক বা মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, সে হলের শিক্ষার্থী হিসেবে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।শিক্ষকদের মধ্যে একজন তত্ত্বাবধায়ক এমফিল ও পিএইচডি প্রোগ্রামে দুটি মিলিয়ে সর্বমোট অনধিক এককভাবে আটজন অথবা যৌথভাবে ১০ জন গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও পিএইচডি ডিগ্রিধারী সহকারী অধ্যাপকেরা এমফিল প্রোগ্রামের গবেষকদের তত্ত্বাবধায়ন করতে পারবেন।বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হতে চাইলে আবেদনপত্র নেওয়ার আগে তাঁদের ডিগ্রিগুলোর সমতা নিরুপণের জন্য আবেদন করতে হবে।