ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে ইভিনিং এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর শিক্ষাজীবনের মেয়াদ এবং চাকরির অভিজ্ঞতা শিক্ষার্থীর বাড়তি যোগ্যতা বলে গণ্য হবে।ভর্তির আবেদনপত্র সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা থেকে ৭৫০ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে শিক্ষার্থীরা বাণিজ্য অনুষদের ডিন অফিসে জমা দেবেন। কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর সকাল ১০টায়। ইভিনিং এমবিএ কোর্স-সম্পর্কিত আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.univdhaka.edu) থেকে সংগ্রহ করা যাবে।