ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিয়মিত কারিকুলার প্রোগ্রামের অংশ হিসেবে তিন মাস মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম ইন ইন্টারন্যাশনাল রিলেশনসে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে।যোগ্যতা: সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ যেকোনো ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রি।সময়কাল: ৬ মার্চ থেকে ৫ জুন, ২০১০।ক্লাসের সময়: লেট আফটারনুন/উইকএন্ডস।কোর্স ফি: ২০ হাজার টাকা।আবেদন-প্রক্রিয়া: অফিস চলাকালীন বিভাগীয় অফিস থেকে ২৫০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তির জন্য বিবেচনা করা হবে। ভর্তির শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০১০।যোগাযোগের ঠিকানা: ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশনস, কক্ষ নম্বর ২০৮৯, আর্টস বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: পিএবিএক্স: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৫৪১।