ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের জ্ঞাতার্থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সম্পন্ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে ৬ আগস্ট শনিবার এ কথা জানানো হয়।২০১০ ও ২০১১ সালের উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা: ‘ক’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮.০, ‘খ’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭.০, ‘গ’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭.৫, ‘ঘ’ ইউনিটে মানবিক শাখার ক্ষেত্রে অন্তত ৭.০, বিজ্ঞান শাখার ক্ষেত্রে অন্তত ৮.০, ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে অন্তত ৭.৫।উল্লেখ্য, ‘ঘ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট অন্তত ৬.০ থাকতে হবে এবং কোনো বিষয়েই গ্রেড-সির (গ্রেড পয়েন্ট-৩) নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না। ‘ঙ’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৬.০ হতে হবে।জিসিই লেভেল: ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয় কমপক্ষে ‘সি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ: ‘ক’ ইউনিটে ১৪ অক্টোবর ২০১১, ‘খ’ ইউনিটে ২১ অক্টোবর ২০১১, ‘গ’ ইউনিটে ২৮ অক্টোবর ২০১১, ‘ঘ’ ইউনিটে ১ নভেম্বর ২০১১, ‘চ’ ইউনিটে ২৫ নভেম্বর ২০১১।এ বছরও ভর্তি পরীক্ষার ফি ৩০০ টাকা বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির ৪ আগস্টের সভার সুপারিশ অনুযায়ী গতকাল উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস