ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওতাধীন সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারাবিলিটি স্টাডিজে মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্টে (এমভিএম) প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কোর্সের ক্লাসসমূহ সন্ধ্যাকালীন শিফটে অনুষ্ঠিত হবে।ভর্তি আবেদনের জন্য যোগ্যতার তথ্যাদি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট অফিস থেকে জানা যাবে।আবেদন ফরম ও অন্য তথ্যাদি সংশ্লিষ্ট অফিস থেকে সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র, মানি রিসিপ্ট, তিন কপি সত্যায়িত ছবি, সকল সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপিসহ ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। যোগাযোগ: সিডিভিএস, গ্রাউন্ড ফ্লোর, কক্ষ নম্বর-১০৫৯, আর্টস বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩ এক্স-৬৫৯৯।