ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স কোর্সে ২০১১-১২ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর বা সমমানের ডিগ্রিধারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র ৪০০ টাকা দিয়ে বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র শিক্ষার্থীর চার কপি ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ বিভাগীয় অফিসে জমা দিতে হবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর সকাল ১০টায়। ভর্তি-সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.univdhaka.edu) পাওয়া যাবে।