ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের সাক্ষাত্কার শুরু ২০ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির জন্য নির্বাচিত ‘খ’ ইউনিটের প্রার্থীদের সাক্ষাত্কার শুরু হবে ২০ নভেম্বর সকাল সাড়ে নয়টা থেকে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে মেধা তালিকার ১ থেকে ২৪০০ পর্যন্ত মেধাক্রমধারী প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। তবে ২৫ নভেম্বর পর্যন্ত যেসব বিভাগের আসন পূর্ণ হবে না, সেসব বিভাগে নতুন করে সাক্ষাত্কার গ্রহণের তারিখ পরে জানানো হবে।‘খ’ ইউনিটে ভর্তি-সম্পর্কিত আরও বিস্তারিত জানতে ক্লিক করুন