ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ghaunit.univdhaka.edu) থেকে পাওয়া যাবে।এ ছাড়া শিক্ষার্থীরা রবি, সিটিসেল, বাংলালিংক ও এয়ারটেল মোবাইল থেকে ফল পেতে পারবেন। ফল জানতে 'DU GHA' লিখে খুদে বার্তা পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি বার্তায় শিক্ষার্থী তাঁর ফল পেয়ে যাবেন।২০১১-১২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে এক হাজার ১৭৮টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭১৬ জন শিক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ মিলে ১৪ হাজার ২০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।