ঢাকা বোর্ডে জেএসসির বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মেধা কোটায় তিন হাজার ১৪ জন ও সাধারণ কোটায় ছয় হাজার ৪৫৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর আজ রোববার প্রথম আলোকে জানান, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) তালিকা দেওয়া হয়েছে।উল্লেখ্য, আগে অষ্টম শ্রেণীর বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা হতো। কিন্তু গত বছর প্রথমবারের জেএসসি পরীক্ষা চালু হওয়ায় এখন তার ভিত্তিতেই বৃত্তি দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে এই তালিকা প্রকাশ করবে। কয়েকটি বোর্ডের তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এবার সাধারণ ধারার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও সরকারি বৃত্তি পাচ্ছে।নীতিমালা অনুযায়ী মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে পাবে। পাশাপাশি বছরে এককালীন পাবে ৩৭৫ টাকা। সাধারণ কোটায় পাওয়া যাবে প্রতি মাসে ২০০ ও বছরে এককালীন ২২৫ টাকা। বৃত্তির মেয়াদ হবে আগের মতোই দুই বছর পর্যন্ত—নবম ও দশম শ্রেণী পর্যন্ত। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এই ফলের ভিত্তিতে আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন