ঢাকা বোর্ডের অধীনে প্রাইভেট এইচএসসি পরীক্ষার তথ্য
এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের তিন বছর পর অর্থাত্ ২০০৯ এবং তত্পূর্ববর্তী বছর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০১৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে, যেসব বিষয় বা বিষয়গুলো নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছে ৪ অক্টোবর ২০১২ তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি এবং অন্য দলিলাদিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তাদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজিসহ অন্য যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘণ্টা। নির্বাচিত কলেজগুলো নাম নিচে দেওয়া হলো: # সরকারি কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা।# সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।# সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা। # সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা। # সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা। # সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। # সরকারি হরিগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। # সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।# সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর। # সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী। # সরকারি নেত্রকোনা কলেজ, নেত্রকোনা। # সরকারি মুমিমুন্নিসা মহিলা কলেজ, ময়মনসিংহ। # নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। # সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। # সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। # সরকারি শেরপুর কলেজ, শেরপুর। # সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। # নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। # সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর। # সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর। # সরকারি নাজিম উদ্দিন কলেজ, মাদারীপুর। # সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী।# সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। # শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি।