ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ২০১০ সালের এসএসসি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানানো হয়েছে, যারা উত্তরপত্র পুনরায় নিরীক্ষণে ইচ্ছুক তাদেরকে টেলিটক (প্রি-পেইড) মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ২৭.০৫.২০১০ তারিখের মধ্যে পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা SMS-এর মাধ্যমে পাঠাতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যাংক ড্রাফট করতে হবে না এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার আবেদন ফরম সরবরাহ করা হবে না।  আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে rsc লিখে দিয়ে dha লিখে দিয়ে রোল নম্বর লিখে আবার দিয়ে Subject Code লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফলাফল পুনরায় নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। যেমন: বাংলা, ইংরেজি ও গণিত-এ তিনটি বিষয়ের জন্য টেলিটক (প্রি-পেইড) মোবাইলের Message অপশনে গিয়ে rsc dha Roll No. 101, 107, 109 লিখে 16222 নম্বরে SMS করতে হবে। ফিরতি Message-এ একটি PIN ও ফিসহ সম্মতি চাওয়া হবে। সম্মত হলে Message অপশনে rsc yes PIN লিখে 16222 নম্বরে SMS করতে হবে।  প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা করে পাঠাতে হবে।  টেলিটক হেলপলাইন: ১২৩৪।