ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে ২৪টি কলেজে প্রাইভেট এইচএসসি পরীক্ষার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রাইভেট পরীক্ষার্থীদের নিচের কলেজের অধ্যক্ষের কাছে ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ফি ও অন্যান্য দলিলসহ সাদা কাগজে আবেদন করার জন্য বলা হলো। বিশেষভাবে উল্লেখ্য, যেসব পরীক্ষার্থী ১৯৯৫ সালের আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক verified and Found Correct লেখা থাকতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক verified and Found Correct লেখা থাকতে হবে। যেসব পরীক্ষার্থী ১৯৯৯ সালের আগে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোনো অবস্থায়ই নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার সনদপত্র দিয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে পাওয়া যাবে। ২৪টি কলেজের নাম: ১. সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা। ২. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। ৩. সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা। ৪. সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা। ৫. সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা। ৬. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। ৭. সরকারি হরগংগা কলেজ, মুন্সীগঞ্জ। ৮. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। ৯. সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর। ১০. সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী। ১১. সরকারি নেত্রকোনা কলেজ, নেত্রকোনা। ১২. সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজ, ময়মনসিংহ। ১৩. নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। ১৪. সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। ১৫. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। ১৬. সরকারি শেরপুর কলেজ, শেরপুর। ১৭. সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। ১৮. নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল। ১৯. সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর। ২০. সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর। ২১. সরকারি নাজিম উদ্দিন কলেজ, মাদারীপুর। ২২. সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী। ২৩. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। ২৪. শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ, আবুধাবি।বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd