ঢাকার বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি
ঢাকা কলেজ ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫, ব্যবসায় শিক্ষায়-৪.২৫, মানবিকে-৩.৫০। আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জুন, সকাল ৯টা থেকে ৪টা। স্থান: কলেজ অডিটরিয়াম, ঠিকানা: মিরপুর রোড, নিউমার্কেট, ঢাকা। ওয়েবসাইট: www.dhakacollege.edu.bd. রাজউক উত্তরা মডেল কলেজ রাজউক উত্তরা মডেল কলেজে একাদশ শ্রেণীতে বাংলা মাধ্যম (প্রভাতী ও দিবা) এবং ইংরেজি মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫ ব্যবসায় শিক্ষায়-৪.৫০, মানবিকে-৩.৭৫। আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জুন। ফল প্রকাশ: ১৭ জুন। ঠিকানা: সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা। ওয়েবসাইট: www.rajukcollege.org ঢাকা কমার্স কলেজঢাকা কমার্স কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: জিপিএ-৪, চতুর্থ বিষয়সহ। কোনো বিষয়ের মান ‘সি’ গ্রেডের নিচে গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়া চলছে। বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত। ঠিকানা: মিরপুর, ঢাকা। ওয়েবসাইট: www.dcc.edu.bd ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ থেকে জিপিএ-৫ (ন্যূনতম-৪.১ পয়েন্ট), উচ্চতর গণিত থাকতে হবে। ব্যবসায় শিক্ষা শাখা: জিপিএ-৪.৮১ ছেলেদের জন্য, ৪.৫০ মেয়েদের জন্য। মানবিক শাখা: যেকোনো গ্রুপ থেকে ছেলেমেয়ে উভয়ের জন্য ৩.৩৮। আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জুন।ঠিকানা: রোড-২, ধানমন্ডি। ওয়েবসাইট: www.dhakacitycollege.edu.bd ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫, ব্যবসায় শিক্ষায়-৪ ও মানবিকে-৩। আবেদনপত্র বিতরণ ও জমার শেষ তারিখ: ১০ জুন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা। ভর্তির জন্য মনোনীত ছাত্রদের তালিকা প্রকাশ: ১৭ জুন, বিকেল ৫টা। ওয়েবসাইট: www.drmc-bd.org