ঢাকার বিভিন্ন কলেজে ভর্তির তথ্য
নটর ডেম কলেজ নটর ডেম কলেজে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে ৬ হতে ১০ জুন ২০১০ পর্যন্ত প্রতিদিন বিকেল ২টা হতে ৬টা পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফরম অফিস কাউন্টার থেকে দেওয়া হবে। যোগ্যতা: বিজ্ঞান: বাংলা মাধ্যম উচ্চতর গণিতসহ শহর ও গ্রাম জিপিএ-৫.০০, এবং ইংরেজি ভার্সন (শুধু ইংরেজি ভার্সন হতে পাসকৃত ছাত্রদের জন্য) শহর ও গ্রাম জিপিএ-৫.০০, ব্যবসায় শিক্ষা: বিজ্ঞান শাখার ছাত্রদের জন্য জিপিএ-৫.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের জন্য শহর জিপিএ-৪.৬৩, গ্রাম জিপিএ-৪.০০, মানবিক: শহর জিপিএ-৩.৫০, গ্রাম জিপিএ-৩.০০। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজভিকারুননিসা নূন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীতে (শুধু ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের জন্য প্রযোজ্য) ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।বিজ্ঞান বিভাগ: বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৪.৫০ পাওয়া ছাত্রীরা ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি হতে পারবে। ইংরেজি মাধ্যম থেকে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ সব ছাত্রী ইংরেজি মাধ্যমে ভর্তি হতে পারবে। ভর্তির তারিখ: ৭, ৮ ও ৯ জুন (সোম, মঙ্গল ও বুধবার)। সকাল: ৯টা থেকে ১২টা পর্যন্ত। ৭ জুুন (সোমবার): রোল নম্বর ১০২২৩৬-১০২৪৬৫ পর্যন্ত। ৮ জুন (মঙ্গলবার): রোল নম্বর ১০২৪৬৬-১০২৭১৪ পর্যন্ত। ৯ জুন (বুধবার): রোল নম্বর ১০২৭১৫-১০২৯৭০ পর্যন্ত। ১০ জুন ১২টার পর ভর্তি ফরম জমা নেওয়া হবে না।মানবিক বিভাগে ভর্তির তারিখ: ৯ ও ১০ জুন (বুধ ও বৃহস্পতিবার)। সকাল: ৯টা থেকে ১২টা পর্যন্ত। ১০ জুন ১২টার পর ভর্তি ফরম জমা নেওয়া হবে না। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির তারিখ: ৯ ও ১০ জুন (বুধ ও বৃহস্পতিবার)। সকাল: ৯টা থেকে ১২ টা পর্যন্ত। ৯ জুন (বুধবার): রোল নম্বর ৪০৩২৮৭-৪০৩৪৩৫ পর্যন্ত। ১০ জুন (বৃহস্পতিবার): রোল নম্বর ৪০৩৪৩৬-৪০৩৫৫৮ পর্যন্ত। ১০ জুন ১২টার পর কোনো অবস্থাতেই ভর্তি ফরম জমা নেওয়া হবে না। মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: বিজ্ঞানে জিপিএ-৪.৫০, ব্যবসায় শিক্ষায় ৩.৫০, মানবিকে ২। ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ: ১৪ জুন সকাল ৯টা-২টা পর্যন্ত। ঠিকানা: মতিঝিল কলোনি, ঢাকা। ঢাকা কমার্স কলেজঢাকা কমার্স কলেজে আবেদনের যোগ্যতা: জিপিএ-৪। ৪র্থ বিষয়সহ কোনো বিষয়ের মান সি গ্রেডের নিচে গ্রহণযোগ্য হবে না। আবেদন ফরম বিতরণ ও জমার শেষ তারিখ: ১০/৬/১০, বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ভর্তির তারিখ: ২২/৬/১০। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজযোগ্যতা: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৩ এবং মানবিকে ২.৫০। ফরম বিতরণ ও জমার শেষ তারিখ: ১০/৬/১০ পর্যন্ত। ওয়েব সাইট: www.bbggc.gov.bd| মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞানে জিপিএ-৪.২৫, ব্যবসায় শিক্ষায় ৩ এবং মানবিকে ২ পেতে হবে। যোগাযোগ: মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ৯১১২৬৬৩। ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, টাঙ্গাইলমির্জাপুর ভারতেশ্বরী হোমসে একাদশ শ্রেণীতে আবেদনের যোগ্যতা: বিজ্ঞান জিপিএ-৩.৫, ব্যবসায় শিক্ষা ৩ এবং মানবিকে ২.৫। ফোন: ০১৭১১৪২৫৮২২।