ঢাকার বিভিন্ন কলেজে ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে একাদশ শ্রেণীতে (বহিরাগত ছাত্রীদের জন্য প্রযোজ্য) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা: বিজ্ঞানে জিপিএ-৫.০০ (সব বিষয়ে এ+), মানবিকে সর্বনিম্ন জিপিএ-৪.০০ (জিপিএ ৪.৮ থেকে ৫.০০ প্রাপ্ত ছাত্রীরা ৯, ১০ জুন সরাসরি ভর্তি হতে পারবে), ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫.০০ (সব বিষয়ে এ+)। # বিজ্ঞান থেকে মানবিকে ভর্তি হতে ইচ্ছুক ন্যূনতম জিপিএ-৪.০০, ব্যবসায় শিক্ষায় থেকে মানবিকে জিপিএ-৪.০০, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫সহ সব বিষয়ে এ+, মানবিক থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫.০০, ইংরেজি মাধ্যম থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫.০০ [সব বিষয়ে এ+] বিজ্ঞানে (বাংলা ও ইংরেজি মাধ্যম) আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ: ৯ জুন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। মানবিকে আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ: ৯ ও ১০ জুন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। ব্যবসায় শিক্ষায় আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ: ৯ জুন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। আবেদনপত্র বাছাই করার পর ১৭ জুন মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের ভর্তি তথ্য নোটিশ বোর্ডে দেওয়া হবে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ বিজ্ঞানে ছাত্র-৫, ছাত্রী-৪.৭৫, ব্যবসায় শিক্ষায় ছাত্র-৪, ছাত্রী-৩.৫০ প্রাপ্তরা আবেদন করতে পারবে। ১০ জন দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও জমা দেওয়া যাবে। ভর্তির তারিখ: ২০, ২১, ২২ জুন।ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিজিডি-ইন-আইসিটি কোর্সবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি পিজিডি-ইন-আইসিটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে গ্রাজুয়েশন পর্যন্ত সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। নির্দিষ্ট আবেদন ফরমটি যথাযথভাবে নিজ হাতে পূরণ করে আগামী জুন ১০, তারিখের মধ্যে জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা জুন ২৫, সকাল ১০-১২টায় কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদীয় গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে। ওয়েব সাইট : www.bau.edu.bd/pgd