ঢাবিতে বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিতর্ক কর্মশালা-২০১৬। আয়োজন করছে রোকেয়া বিতর্ক অঙ্গন ও সংস্কৃত ডিবেটিং ক্লাব। কর্মশালায় উচ্চারণ ও বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক ও ইংরেজি সংসদীয় বিতর্কের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থী কর্মশালায় অংশ নিতে পারবেন। অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। নিবন্ধন ফি ৫০ টাকা। নিবন্ধন করা যাবে কর্মশালার দিন পর্যন্ত। বিস্তারিত: ০১৬৮১৫৩২৩৯৮।