ঢেউয়ের ধ্বনিকে এক কথায় বলা হয় কল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে এক কথায় প্রকাশ প্রয়োগ দেওয়া হলো।১৬৪. যা সহজে লাভ করা যায়—সুলভ।১৬৫. যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।১৬৬. যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।১৬৭. যা লাফিয়ে চলে—প্লবগ। ১৬৮. যা বুকে হাঁটে—সরীসৃপ। ১৬৯. যা বলার যোগ্য নয়—অকথ্য। ১৭০. যা চুষে খাওয়া যায়—চুষ্য। ১৭১. যা জলে জন্মে—জলজ।১৭২. যা দেখা যাচ্ছে—দৃশ্যমান। ১৭৩. যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।১৭৪. যা একইভাবে চলে —গতানুগতিক। ১৭৫. যা বাক্যে প্রকাশ করা যায় না— অবর্ণনীয়।১৭৬. যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।১৭৭. যা হবেই/হইবে—ভাবী।১৭৮. যা সহজে দমন করা যায় না— দুর্দমনীয়।১৭৯. যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ। ১৮০. যা ফুরায় না—অফুরান।১৮১. যা জলে চরে—জলচর।১৮২. যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ। ১৮৩. যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।১৮৪. যার তল স্পর্শ করা যায় না— অতলস্পর্শী।১৮৫. যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত। ১৮৬. যার নাম কেউ জানে না— অজ্ঞাতনামা। ১৮৭. যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।১৮৮. যার ভাতের অভাব—হাভাতে।১৮৯. যার মমতা নেই—নির্মম।১৯০. যার তুলনা হয় না—অতুলনীয়।১৯১. যার সীমা নেই—অসীম।১৯২. যার তুলনা নেই—অতুলনীয়।১৯৩. যার অন্ত নেই—অন্তহীন।১৯৪. যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।১৯৫. গরু রাখার স্থান — গোহাল।১৯৬. ঢেউয়ের ধ্বনি — কল্লোল।১৯৭. পুবের বাতাস — পুবালি।১৯৮. গরু চরায় যে — রাখাল। ১৯৯. গাভির ডাক — হাম্বা।২০০. বিশ্বের যে নবী — বিশ্বনবী।২০১. বিদেশে থাকে যে — প্রবাসী।২০২. পুতুল পূজা করে যে — পৌত্তলিক।২০৩. রুপার মতো — রুপালি।২০৪. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।২০৫. আঠা যুক্ত আছে যাতে — আঠালো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল