এক কথায় প্রকাশ অংশ-৩প্রিয় শিক্ষার্থী বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি নম্বর প্রতিটিতে ১ করে। চ চিরদিন মনে রাখার যোগ্য—চিরস্মরণীয়।চালচলনের উৎকর্ষ—সভ্যতা।চিত্রকর্মের কাঠামো—নকশা।চোখে যার লজ্জা নেই—চশমখোর।চোখে দেখতে পাওয়া যায় এমন—দৃষ্টিগ্রাহ্য।চোখের জলে ভেজা এমন—অশ্রুসজল। ছ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এমন—এলোমেলো। জ জানা যায় না যা—অজ্ঞেয়।জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।জানা আছে যা—জ্ঞাত।জানা নেই যা—অজ্ঞাত।জলে ও স্থলে চরে যে—উভচর।জায়া ও পতি—দম্পতি।জীবন পর্যন্ত—আজীবন।জানার ইচ্ছা—জিজ্ঞাসা।জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।জীবন পর্যন্ত—আজীবন।জনশূন্য স্থান—নির্জন।জ্ঞানের সঙ্গে বিদ্যমান—সজ্ঞান।জনমানবশূন্য স্থান—বিরানভূমি।জীবনযাপনের ধরন—জীবনাচরণ। ঝ ঝড়সহ বৃষ্টি—ঝঞ্ঝা। ট টলে পড়ার অবস্থা—টলায়মান।টহল দেয় যে—টহলদার। ঠ ঠিকার কাজ নেয় যে—ঠিকাদার। ড ডানা আছে যার—পক্ষী।ডাক্তার বসার স্থান—ডাক্তারখানা।ডালের আগা—মগডাল। ঢ ঢেউয়ের ধ্বনি—কল্লোল। ত তুলনা হয় না এমন—অতুলনীয়।তিন রাস্তার মোড়—তেমাথা।তাল ঠিক নেই যার—বেতাল।ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা। দ দেখার ইচ্ছা—দিদৃক্ষা।দুই দিকে—দ্বিধা।দগ্ধ করা যায় যা—দাহ্য।দিন ও রাতের সন্ধিক্ষণ—গোধূলি।দৃষ্টির অগোচর—অদৃশ্য।দান করা উচিত—দাতব্য।দ্রব হয়েছে যা—দ্রবীভূত।দমন করা যায় না এমন—অদম্য।দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।দিনে যে একবার আহার করে—একাহারী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল