তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। নেটওয়ার্ক তৈরি করতে সর্বনম্নি কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৫টি ঘ. অসংখ্য
২। নেটওয়ার্ক তৈরি করতে সাধারণত কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ৩টি খ. ৫টি
গ. ১০টি ঘ. একের অধিক
৩। একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে∏
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. অনেকগুলো
৪। সার্ভার অর্থ কী?
ক. তথ্য বিলি করা খ. গ্রহণ করা
গ. সার্ভ করা ঘ. তথ্য পাঠানো
৫। ই-মেইল কী?
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাকব্যবস্থা
খ. ডাকব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
৬। ই-মেইলের পূর্ণ নাম কী?
ক. ইলেকট্রিক মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল
ঘ. ইলেকট্রিসিটি মেইল
৭। মিডিয়া হলো∏
i. কো-অক্সিয়াল কেবল
ii. টুইস্টেড পেয়ার কেবল
iii. অপটিক্যাল ফাইবার কেবল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মিডিয়া ছাড়া নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
ক. কো-অক্সিয়াল কেবল
খ. টুইস্টেড পেয়ার কেবল
গ. অপটিক্যাল ফাইবার কেবল
ঘ. ওয়্যারলেস পদ্ধতি
৯। NIC-এর পূর্ণ নাম কী?
ক. Network Interface Card
খ. Network Internet Card
গ. Network Internet Cable
ঘ. Net Inter Card
১০। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, তাকে কী বলে?
ক. মডেম খ. ডোমেইন
গ. ইউজার ঘ. সার্ভার
১১। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
ক. নেটওয়ার্ক খ. প্রটোকল
গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার
১২। বৃত্তাকার টপোলজি দেখতে∏
ক. গোলাকার বৃত্তের মতো
খ. গোলাকার
গ. বৃত্তের মতো ঘ. ত্রিভুজের মতো
১৩। টপোলজি হচ্ছে∏
i. বাস ii. র্যাম iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. গ
১১. খ ১২. ক ১৩. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা