বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৪। স্টার টপোলজি হলো∏
i. হাবের সঙ্গে যুক্ত থাকে
ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. মেইন টপোলজি
১৬। স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?
ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে
গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে
ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
১৭। স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?
ক. প্রিন্টার খ. কম্পিউটার
গ. মডেম ঘ. হাব
১৮। তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোন নেটওয়ার্ক বেশি উপযোগী?
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. রিং টপোলজি
১৯। স্টার টপোলজির হাব নষ্ট হলে কি কোনো অসুবিধা হয়?
ক. মাঝেমধ্যে হয় খ. হতে পারে
গ. হয়
ঘ. প্রথমে হয় পরে ঠিক হয়ে যায়
২০। অনেকগুলো স্টার টপোলজি মিলে কী তৈরি হয়?
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি গ. স্টার টপোলজি
ঘ. রিং টপোলজি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা