বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৯০। হাব হলো—
i. ইন্টারনেট হাব ii. ইউএসবি হাব
iii. নেটওয়ার্ক হাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
৯১। পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব খ. কম্পিউটার
গ. সুইচ ঘ. মডেম
৯২। সুইচের সবচেয়ে বড় সুবিধা কী?
ক. পোর্ট বেশি থাকা খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায় ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া
৯৩। MAC Address কোথায় ব্যবহার করা হয়?
ক. রাউটার খ. মোবাইল
গ. হাব ঘ. সুইচ
৯৪। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব খ. ইন্ট্রানেট গ. রাউটার ঘ. মডেম
৯৫। রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে ঘ. গান শুনতে
৯৬। রাউটারের প্রধান কাজ কী?
ক. নিরাপত্তা দেওয়া
খ. ডেটা সংরক্ষণ করা
গ. নেটওয়ার্ক তৈরি ঘ. ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া।
৯৭। রাউটার ব্যবহারের শর্ত কী?
i. কার্যরত দুটি নেটওয়ার্ক থাকতে হবে
ii. একই প্রটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্ক হতে হবে
iii. দুইয়ের বেশি নেটওয়ার্ক হবে না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮। ডেটা প্যাকেটে কী থাকে?
ক. Sender-এর ঠিকানা
খ. গন্তব্যস্থলের ঠিকানা
গ. রাউটার ঘ. কম্পিউটার
৯৯। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. রাউটিং খ. কম্পিউটিং
গ. ইন্টারকম ঘ. কল কনফারেন্সিং
১০০। একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?
ক. টেলিফোন খ. কম্পিউার
গ. মডেম ঘ. ইন্টারনেট
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৯০. ঘ ৯১. গ ৯২. গ ৯৩. ঘ ৯৪. গ ৯৫. ক ৯৬. ঘ ৯৭. খ ৯৮. খ ৯৯. ক ১০০. গ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা