তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-২
৬৭। নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
ক. মেশ খ. বাস গ. রিং ঘ. স্টার
৬৮। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার—
ক. তথ্য উপস্থাপন করা
খ. তথ্য বিনিময় করা
গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
ঘ. তথ্য বিকাশ করা
৬৯। ইন্টারনেট কোন ধরনের টপোলজি?
ক. হাইব্রিড টপোলজি
খ. ট্রি টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. বাস টপোলজি
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সিয়াম তার অফিসে ডেটাবেইস সফটওয়্যার ব্যবহার করে কাজ করছিল। সিয়ামের সহকর্মী শফিক ওই একই কাজ করতে গিয়ে দেখল তার কম্পিউটারে সফটওয়্যারটি নেই। তখন সে সফটওয়্যারটি সিয়ামকে শেয়ার করে দিতে অনুরোধ করল।
৭০। সিয়ামের কাজটি করতে হলে কোনটি প্রয়োজন হবে?
ক. রেডিও খ. নেটওয়ার্ক
গ. মোবাইল ঘ. সফটওয়্যার
৭১। সিয়াম সফটওয়্যারটি ছাড়া যা যা শেয়ার করতে পারবে—
i. প্রিন্টার ii. রেডিও iii. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২। কমিপউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স
গ. সার্ভার ঘ. অ্যাডাপ্টার
৭৩। বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?
ক. নেটওয়ার্ক খ. মডেম
গ. রাউটার ঘ. টপোলজি
৭৪। তথ্যকে আবদ্ধ রাখা যায় এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাব?
ক. সমাজের প্রভাবে
খ. নেটওয়ার্কের প্রভাবে
গ. কম্পিউটারের প্রভাবে
ঘ. ইন্টারনেটের প্রভাবে
৭৫। তথ্য কাদের জন্য উন্মুক্ত?
ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
খ. সবার জন্য
গ. নিজেদের জন্য
ঘ. সরকারের জন্য
৭৬। পৃথিবীর তথ্যভান্ডার কেমন?
ক. সংরক্ষিত খ. অল্প
গ. বিশাল ঘ. সীমিত
৭৭। পরিবেশ রক্ষার কাজে বড় পদক্ষেপ—
ক. কাগজের প্রয়োজন ফুরিয়ে যাওয়া
খ. টপোলজি তৈরি
গ. ইন্টারনেট ব্যবহার
ঘ. নেটওয়ার্ক তৈরি
৭৮। ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?
ক. মডেম খ. কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. হাব
৭৯। ডেটাবেইস ব্যবহারে কী করা হয়?
ক. তথ্য বিনিময়
খ. তথ্য উপস্থাপন
গ. তথ্য বিকাশ
ঘ. তথ্য সংরক্ষণ করা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
৬৭. ক ৬৮. গ ৬৯. ক ৭০. খ ৭১. খ ৭২. খ ৭৩. ক ৭৪. খ ৭৫. খ ৭৬. গ ৭৭. ক ৭৮. খ ৭৯. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা