তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-২
৮০। বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?
ক. ই-টিকিটের মাধ্যমে
খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. সফটওয়্যারের মাধ্যমে
ঘ. বিমানবন্দরে গিয়ে
৮১। তথ্যের সুরক্ষা প্রদান কোনটি ব্যবহার সম্ভব?
ক. মোবাইল খ. নেটওয়ার্ক
গ. কাগজ ঘ. ইন্টারনেট
৮২। চোখের রেটিনা স্ক্যান করে কোন কাজটি করা যাবে?
ক. ই-মেইল করা যাবে
খ. কথা বলা যাবে
গ. ডেটাবেইস থেকে তথ্য বের করে আনা যাবে
ঘ. ঘুরে বেড়ানো যাবে
৮৩। কোন ব্যবস্থাটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে ব্যক্তিগত কম্পিউটারের প্রয়োজন হয় না?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. ড্রপবক্স ঘ. রেডিও
৮৪। নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
ক. ক্লাউড কম্পিউটিং
খ. তথ্যপ্রযুক্তি
গ. নেটওয়ার্ক ঘ. সার্ভার
৮৫। ক্লাউড কম্পিউটিং হলো—
i. একটি বিশেষ পরিষেবা
ii. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা
iii. একটি ইন্টারনেটের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬। তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. নেটওয়ার্ক খ. ডেটা
গ. উপাত্ত ঘ. ইন্টারনেট
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নম্বর পশ্নের উত্তর দাও:
প্রমা একটি কাস্টমার কেয়ার সেন্টারে কাজ করে। সে তাদের সার্ভিস সম্পর্কে গ্রাহকদের অভিযোগ বা মতামত নিয়ে থাকে করে এবং গ্রাহকদের কাছে উত্তর পাঠায়। আর এ যোগাযোগটি ই-মেইলের মাধ্যমে সম্পন্ন হয়।
৮৭। প্রমা যে সেবাটি গ্রহণ করছে তার নাম—
ক. টপোলজি
খ. কল সেন্টার
গ. ক্লাউড কম্পিউটিং
ঘ. প্রটোকল
৮৮। ওই সেবা গ্রহণ করতে প্রমার যা করতে হয়েছে—
i. নেটওয়ার্কের সাহায্য নিতে হয়েছে
ii. মূল্য প্রদান করতে হয়েছে
iii. মোবাইল কিনতে হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৯। কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
ক. হাব খ. রাউটার
গ. সার্ভার ঘ. সুইচ
৯০। কম্পিউটারের কোনটি নেই?
ক. স্মৃতি
খ. বুদ্ধি বিবেচনা
গ. দীর্ঘসময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
৯১। কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?
ক. সফটওয়্যাার খ. হার্ডওয়্যার
গ. প্রোগ্রাম কোড ঘ. ডিবাগিং
৯২। সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?
ক. মডেম খ. মোবাইল
গ. কম্পিউটার
ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
৮০. ক ৮১. খ ৮২. গ ৮৩. গ ৮৪. ক ৮৫. খ ৮৬. ক ৮৭. গ ৮৮. খ ৮৯. গ ৯০. খ ৯১. ক ৯২. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা