বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-২
৯৩। হাব হলো—
i. ইন্টারনেট হাব
ii. ইউএসবি হাব
iii. নেটওয়ার্ক হাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪। পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব খ. কম্পিউটার
গ. সুইচ ঘ. মডেম
৯৫। সুইচের সবচেয়ে বড় সুবিধা—
ক. পোর্ট বেশি থাকা
খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া
৯৬। MAC Address কোথায় ব্যবহার করা হয়?
ক. রাউটার খ. মোবাইল
গ. হাব ঘ. সুইচ
৯৭। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব খ. ইন্টারনেট
গ. রাউটার ঘ. মডেম
৯৮। রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে
খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে
ঘ. গান শুনতে
৯৯। রাউটারের প্রধান কাজ—
ক. নিরাপত্তা দেওয়া
খ. ডেটা সংরক্ষণ করা
গ. নেটওয়ার্ক তৈরি
ঘ. ডেটা বা উপাত্তকে পথনির্দেশনা দেওয়া
১০০। রাউটার ব্যবহারের শর্ত হলো—
i. কার্যরত দুটি নেটওয়ার্ক থাকতে হবে
ii. একই প্রটোকল বিশিষ্ট দুইটি নেটওয়ার্ক হতে হবে
iii. দুইয়ের বেশি নেটওয়ার্ক হতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১। ডেটা প্যাকেটে কী থাকে?
ক. Sender-এর ঠিকানা
খ. গন্তব্যস্থলের ঠিকানা
গ. রাউটার ঘ. কম্পিউটার
১০২। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. রাউটিং
খ. কম্পিউটিং
গ. ইন্টারকম
ঘ. কল কনফারেন্সিং
১০৩। একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?
ক. টেলিফোন খ. কম্পিউার
গ. মডেম ঘ. ইন্টারনেট
১০৪। Modulator এবং demodulator কোনটির অংশ?
ক. রাউটারের খ. মডেমের
গ. রিপিটারের ঘ. ফাইবারের
১০৫। মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?
ক. অ্যানালগ খ. ডিজিটাল
গ. অ্যানালগ ও ডিজিটাল
ঘ. নেগেটিভ
১০৬। মডেম কোথায় যুক্ত থাকে?
ক. প্রেরক কম্পিউটার
খ. প্রাপক কম্পিউটার
গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে
ঘ. কিবোর্ডে
১০৭। মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?
ক. শব্দের সিগন্যাল সবগুলো
খ. আলোর সিগন্যাল
গ. অ্যানালগ
ঘ. ডিজিটাল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
৯৩. ঘ ৯৪. গ ৯৫. গ ৯৬. ঘ ৯৭. গ ৯৮. ক ৯৯. ঘ ১০০. খ ১০১. খ ১০২. ক ১০৩. গ ১০৪. খ ১০৫. গ ১০৬. গ ১০৭. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা