বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৩
১। বর্তমানে সব রকম তথ্যের জন্য কিসের ওপর নির্ভর করা হয়?
ক. টিভি খ. পত্রিকা
গ. ইন্টারনেট ঘ. রেডিও
২। বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসঙ্গে যুক্ত করেছে?
ক. রেডিও খ. নেটওয়ার্ক
গ. সার্ভার ঘ. ইন্টারকম
৩। কিসের মাধ্যমে সবাই সবার সঙ্গে যুক্ত?
ক. মোবাইল খ. হাব
গ. নেটওয়ার্ক ঘ. মডেম
৪। প্রতিটি নেটওয়ার্কের অবশ্যই কোনটি থাকতে হবে?
ক. হ্যাকার খ. নিরাপত্তাব্যবস্থা
গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন
৫। বর্তমান জীবনকে সুন্দর ও নিরাপদ করেছে—
ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. মোবাইল ফোন
৬। ফায়ারওয়াল হলো—
ক. নিরাপত্তার দেয়াল
খ. নিরাপত্তা
গ. দেয়াল ঘ. বন্ধন
৭। কোনটির ব্যবহার রাষ্ট্র পরিচালনার নিরাপত্তা দিতে পারে?
ক. মোবাইল ফোন
খ. টেলিভিশন গ. রেডিও
ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
৮। তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেওয়া বা নষ্ট করাকে বলে—
ক. হ্যাক খ. হাঙ্গার
গ. হ্যাকিং ঘ. হ্যাকার
৯। যারা হ্যাকিং করে, তাদের কী বলে?
ক. হ্যাকিং খ. ফায়ারওয়্যার
গ. হ্যাক ঘ. হ্যাকার
১০। কোনো ডকুমেন্টের নিরাপত্তার জন্য দেওয়া হয়—
ক. লিঙ্ক খ. সংরক্ষণ
গ. পাসওয়ার্ড ঘ. টাকা
১১। মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে বলা হয়—
ক. Capter খ. Chapter
গ. Captain ঘ. Captcha
১২। ডেটা সেন্টার কাকে বলে?
ক. বড় বড় তথ্যভান্ডার
খ. তথ্যভান্ডার
গ. তথ্য ঘ. ভান্ডার
১৩। কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৪। অপারেটিং সিস্টেমের মূল কাজ হলো—
ক. কম্পিউটারের হার্ডওয়ারসমূহকে যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা
খ. কম্পিউটারের হার্ডওয়ারসমূহকে অগ্রাহ্য করা
গ. কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়ারের মধ্যে মিল না রাখা
ঘ. কম্পিউটারের সফটওয়ারকে প্রাধান্য না দেওয়া
১৫। সিস্টেম সফটওয়্যার কী?
ক. এমএস-ওয়ার্ড খ. উইন্ডোজ
গ. এমএস-এক্সেল
ঘ. এমএস-এক্সেস
১৬। অ্যাপ্লিকেশন সফটওয়্যার—
ক. হার্ডওয়ারকে ঠিক রাখে
খ. কোনো বিশেষ কাজ সম্পন্ন করে গ. অপারেটিং সিস্টেম ঘ. উইন্ডোজ
১৭। কম্পিউটারে ব্যবহূত প্রোগ্রাম হলো—
i. হার্ডওয়ার প্রোগ্রাম
ii. অপারেটিং সিস্টেম প্রোগ্রাম
iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। অফিস ব্যবস্থাপনা সফটওয়ারের নাম—
i. মাইক্রোসফট অফিস
ii. লিবরা অফিস
iii. আমাজন অফিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা