তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৩
১৯। ব্রাউজার সফটওয়্যার হলো—
i. ইয়াহু ii. গুগল
iii. মজিলা ফায়ারফক্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ডেটাবেইস সফটওয়্যার—
i. এক্সেস ii. ইয়াহু iii. ওরাকল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২১। যখন কোন সফটওয়ার কাজ করে তখন—
i. কিছু অংশ মেমরিতে অবস্থান নেয়
ii. কিছু অংশ অপারেটিং সিস্টেমের সহায়তায় অন্য কাজ সম্পন্ন করে
iii. অলস সময় বসে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২২। যে ধরনের প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, তাকে কী বলে?
ক. মেলিসিস খ. মেলিসিয়াস
গ. মেলামাইন ঘ. মেলিসিয়ান
২৩। মেলিসিয়াস সফটওয়ারকে সংক্ষেপে বলে—
ক. ম্যালেলিয়ার খ. ম্যাক্রো
গ. মাইক্রো ঘ. ম্যালওয়ার
২৪। ম্যালওয়ার একধরনের—
ক. প্রিন্টার খ. মডেম
গ. সফটওয়্যার
ঘ. ইনপুট যন্ত্র
২৫। সফটওয়ারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে—
ক. ম্যালওয়ার খ. মেলিসিয়াস
গ. মেলিসিয়ান ঘ. মেলিসিস
২৬। বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম—
ক. ট্রোজান হর্স খ. ডায়ালার
গ. মরিসওয়ার্ম ঘ. ওয়ার্ম
২৭। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়ার অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায়—
ক. বেশি খ. কম
গ. ভালো ঘ. খারাপ নয়
২৮। বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি?
ক. অ্যাপল মেকিনটোশ
খ. মেকিনটোশ
গ. ইউনিক্স
ঘ. উইন্ডোজ
২৯। কম্পিউটার ভাইরাস কম্পিউটারের কী করে?
ক. কার্যকরী ফাইলে সংক্রমিত করে
খ. গতি বৃদ্ধি করে
গ. স্পেস বাড়িয়ে দেয়
ঘ. কাজে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়
৩০। চেরনোবিল ভাইরাসের অপর নাম কী?
ক. ওয়ার্ম খ. জেরুজালেম
গ. রাশিয়া ঘ. সিআইএইচ
৩১। সিআইএস কী?
ক. একটি ওয়েবসাইট
খ. একটি ভাইরাস
গ. একটি কম্পিউটার
ঘ. একটি টিভি চ্যানেল
৩২। সক্রিয় হওয়ার পর কাজের ধরনের ওপর ভিত্তি করে ভাইরাস কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৭
৩৩। অনিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. ফাইলকে সংক্রমণ করে
ii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
iii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৪। নিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
ii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
iii. যখন কোন প্রোগ্রাম চালু হয়, তখনই সংক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
১৯. ঘ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ ৩১. খ ৩২. ক ৩৩. খ ৩৪. গ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা