বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৩৫। বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম—
ক. হুক ওয়ার্ম খ. লক ওয়ার্ম
গ. মরিস ওয়ার্ম ঘ. রুটকিটস
৩৬। কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে—
i. কম্পিউটারের গতি হ্রাস
ii. কম্পিউটার বন্ধ
iii. হার্ডডিস্ক ফর্মেট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। কত সালে সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত কর হয়?
ক. ১৯৪০ খ. ১৯৪৫
গ. ২০০০ ঘ. ২০০৮
৩৮। কে সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন?
ক. জন ভন নিউম্যান
খ. চার্লস ব্যাবেজ
গ. ফ্রেডরিক বি কোহেন
ঘ. জন রিচম্যান
৩৯। কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সম্বোধন করেন কে?
ক. ফ্রেডরিক এইচ কোবিন
খ. জন ভন নিউম্যান
গ. ফ্রেডরিক বি কোহেন
ঘ. ফ্রেডরিক ব্যাবেজ
৪০। কম্পিউটার ভাইরাস কিসের অন্তর্ভুক্ত?
ক. ওয়েব ব্রাউজারের
খ. হার্ডওয়ারের
গ. ম্যালওয়ারের ঘ. কমিপউটারের
৪১। সত্তর দশকে আরপানেটে কোন ভাইরাসটি চিহ্নিত করা হয়েছিল?
ক. নিমতা ভাইরাস
খ. এলক ভাইরাস
গ. ক্রিপার ভাইরাস
ঘ. ব্রেইন ভাইরাস
৪২। রুটকিটস কী?
ক. একধরনের নেটওয়ার্ক
খ. ইন্টারনেট ব্রাউজার
গ. একধরনের ম্যালওয়ার
ঘ. হার্ডওয়ার
৪৩। ক্রিপার কী?
ক. কম্পিউটার ভাইরাসের নাম
খ. কম্পিউটার বিজ্ঞানী
গ. আরপানেট
ঘ. একধরনের নেটওয়ার্ক
৪৪। রিপার হলো একটি—
ক. হার্ডওয়ার
খ. সফটওয়ার
গ. ভাইরাস
ঘ. ভাইরাস আবিষ্কারক
৪৫। রিপার কী করে?
ক. ক্রিপার ভাইরাসকে আঘাত হানে
খ. ক্রিপার ভাইরাস তৈরি করে
গ. রিপারের বিপরীত ক্রিপার
ঘ. ক্রিপার ভাইরাসকে মুক্ত করে
৪৬। এলক ক্লোজার কী?
ক. কম্পিউটার ভাইরাস
খ. মুক্ত ভাইরাস
গ. অ্যান্টি ভাইরাস
ঘ. উদ্ভিদ ভাইরাস
৪৭। কত সালে এলক ক্লোজার ভাইরাস দেখা দেয়?
ক. ১৯৮০ খ. ১৯৮২
গ. ১৯৯৯ ঘ. ২০০৫
৪৮। কিলগার কোন ধরনের সফটওয়্যার?
ক. ক্ষতিকারক খ. মোবাইল
গ. অ্যান্টি ঘ. ল্যাপটপ
৪৯। ব্রেইন ভাইরাস কত সালে ছড়িয়ে পড়ে?
ক. ১০৭০ খ. ১৯৭৩
গ. ১৯৮২ ঘ. ১৯৮৬
৫০। ব্রেইন ভাইরাস কে তৈরি করেন?
ক. পাকিস্তানি খ. ভারতীয়
গ. পাকিস্তানি দুই ভাই
ঘ. ভারতীয় দুই ভাই
৫১। ম্যালওয়ার বৃদ্ধির প্রধান কারণ কী?
ক. ইন্টারনেটের ব্যবহার
খ. পেনড্রাইভের ব্যবহার
গ. মেমোরি কার্ড রিডারের ব্যবহার
ঘ. ডিভিডির ব্যবহার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
৩৫. গ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ক ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. গ ৪৩. ক ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. খ ৪৮. ক ৪৯. ঘ ৫০. গ ৫১. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা