বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর্ন দেওয়া হলো।
অধ্যায়-৩
৬৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর বিধান কী?
ক. ১ থেকে ২ বছরের কারাদণ্ডের বিধান
খ. ১ থেকে ৩ বছরের কারাদণ্ডের বিধান
গ. ৩ থেকে ৫ বছরের কারাদণ্ডের বিধান
ঘ. ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান
৬৯। ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটিকে বেছে নিয়েছে?
ক. ব্যাংকের তথ্যভান্ডারকে
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. অনলাইন ঘ. ইন্টারনেট
৭০। ইন্টারনেট ব্যবহার করে হুমকি প্রদর্শন কী ধরনের অপরাধ?
ক. ডাকাতি খ. ছিনতাই
গ. ঘুষ গ্রহণ ঘ. সাইবার ক্রাইম
# নিচের লেখাটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২০১১ সালে আমেরিকার সিটি ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ডের গোপন নম্বর অপরাধীদের হাতে চলে গিয়েছিল। এ ধরনের খবর তখন নিউইর্য়ক টাইমস পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছিল।
৭১। কোন ব্যাংকের গোপন নম্বর চুরি হয়েছিল?
ক. ক্রেডিট খ. টাইমস
গ. সিভি ঘ. সিটি
৭২। ওই পত্রিকাটি ছিল?
ক. দৈনিক খ. সাপ্তাহিক
গ. মাসিক ঘ. পাক্ষিক
৭৩। ই-টেন্ডার কী?
ক. ইলেকট্রো টেন্ডার
খ. ইলেকট্রনিক টেন্ডার
গ. ইলেকট্রিক টেন্ডার
ঘ. ইলেকট্রো ম্যাগনেট টেন্ডার
৭৪। ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হচ্ছে?
ক. দুর্নীতি করার সুযোগ কমে গিয়েছে
খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে
গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে
ঘ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে
৭৫। কোন প্রতিষ্ঠানটির আবির্ভাবের ফলে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র বা প্রতিষ্ঠান এখনো হুমকির মুখে?
ক. উইকিলিকস খ. গুগল
গ. মাইক্রোসফট ঘ. ইয়াহু
৭৬। বাংলাদেশে কত সাল থেকে তথ্য অধিকার আইন বলবত্ হয়েছে?
ক. ২০১১ খ. ২০০৮
গ. ২০০৯ ঘ. ২০০০
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আজহারুল ইসলাম একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁর প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় সরকার প্রণীত বিভিন্ন টেন্ডারভিত্তিক কাজ সমপাদন করে। এ জন্য আজহারুল সাহেবকে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। বর্তমানে তিনি একটি আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন, যা তাঁর ঝামেলা ও সময় দুটিই বাঁচিয়ে দিয়েছে।
৭৭। আজহারুল সাহেব কোন আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. ই-কমার্স খ. টেলিমেডিসিন
গ. ই-সেবা ঘ. ই-টেন্ডার
৭৮। আজহারুল সাহেব যে সুবিধাগুলো পাচ্ছেন—
i. সময় কম লাগে
ii. তথ্য গোপন রাখা যায়
iii. দুর্নীতি করার সুযোগ কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
৬৮. ঘ ৬৯. ক ৭০. ঘ ৭১. ঘ ৭২. ক ৭৩. খ ৭৪. ক ৭৫. ক ৭৬. গ ৭৭. ঘ ৭৮. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা