বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১৬। ওপেন অফিসের অন্তর্গত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
ক. এক্সেল খ. ক্যালক
গ. লোটাস ঘ. কোয়াট্রো প্রো
১৭। স্প্রেডশিট কী?
i. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
ii. ওয়ার্কবুক
iii. হিসাবনিকাশসংক্রান্ত প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। ওয়ার্কশিট কাকে বলে?
ক. ওয়ার্ক এরিয়াকে খ. ওয়ার্ককে
গ. কলামকে ঘ. ওয়ার্কবুককে
১৯। ওয়ার্কবুকে কী থাকে?
ক. দুইটি ওয়ার্কশিট
খ. তিনটি ওয়ার্কশিট
গ. চারটি ওয়ার্কশিট
ঘ. অসংখ্য ওয়ার্কশিট
২০। সেপ্রডশিটে সেল বলতে কী বোঝায়?
ক. কোষদেহ
খ. ওয়ার্কশিটের ছোট ছোট ঘর
গ. সারি ঘ. কলাম
২১। ছোট ঘরগুলোকে কী বলে?
ক. কলাম খ. সেল
গ. সারি ঘ. ওয়ার্কশিট
২২। বর্তমান যুগকে কী বলে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ
খ. তথ্য যুগ
গ. যোগাযোগ প্রযুক্তির যুগ
ঘ. কম্পিউটারের যুগ
২৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. তথ্যবিন্যাস খ. তথ্য বাড়ানো
গ. তথ্য সাজানো
ঘ. তথ্য প্রক্রিয়াকরণ
২৪। বিশ্লেষণমূলক কাজ কোন প্রোগ্রামের সাহায্যে করা যায়?
ক. ওয়ার্ড খ. স্প্রেডশিট
গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্ক
২৫। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কাজ করা যায়—
i. হিসাব করা ii. বিশ্লেষণ করা
iii. প্রতিবেদন তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। মাইক্রোসফট এক্সেলের কমান্ড গুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
ক. কুইক টুলবার খ. মেনুবার
গ. রিবন ঘ. স্ট্যাটাস বার
২৭। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে করা যায়—
ক. দ্রুত ও নির্ভুলভাবে হিসাবনিকাশ
খ. ডেটাবেইসের কাজ
গ. ওয়ার্ডের কাজ
ঘ. অপারেটিং সিস্টেমের কাজ
২৮। স্প্রেডশিট প্রোগ্রামের আইকন দেখতে কিসের মতো?
ক. W-এর মতো খ. X-এর মতো
গ. Q-এর মতো ঘ. A-এর মতো
২৯। কম্পিউটারের ডেস্কটপ পরিবেশকে কী বলে?
ক. উাইন্ডো খ. হোমপেজ
গ. সেপ্রডশিট ঘ. সফটওয়্যার
৩০। যে বাটনগুলো বেশি ব্যবহূত হয় সেগুলো কোথায় থাকে?
ক. রিবনে
খ. কুইক অ্যাকসেস টুলবারে
গ. ফর্মুলা বারে ঘ. স্ট্যাটাস বারে
৩১। মিনিমাইজ বাটন কোথায় থাকে?
ক. টুলবারে খ. টাইটেল বারে
গ. ফর্মুলা বারে ঘ. রিবনে
৩২। এমএস-এক্সেল উইন্ডোর একেবারে ওপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, তাকে বলে—
ক. মেনুবার খ. স্ট্যান্ডার্ড বার
গ. কমান্ড লিস্ট ঘ. টাইটেল বার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৪
১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা