বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১। কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলে—
ক. ইথারনেট খ. ইন্টারনেট
গ. মাল্টিনেট ঘ. ব্রডনেট
২। আমাদের জীবনের সব ক্ষেত্রে কোনটির প্রভাব লক্ষণীয়?
ক. ইন্টারনেট খ. স্যাটেলাইট
গ. রেডিও ঘ. ওয়াই-ফাই
৩। আগেকার দিনে ইন্টারনেটের জন্য কোন যন্ত্রের প্রয়োজন হতো?
ক. স্মার্টফোন খ. মোবাইল ফোন
গ. ল্যাপটপ ঘ. ডেস্কটপ কম্পিউটার
৪। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক. পিপীলিকা খ. গুগল
গ. ইয়াহু ঘ. বিং
৫। পিপীলিকায় তথ্য থাকে—
ক. ইংরেজিতে খ. বাংলায়
গ ফরাসিতে ঘ চীনা ভাষায়
৬। ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের নাম—
ক. ওয়াই-ফাই খ. ব্রডব্যান্ড
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. কো-এক্সিয়াল সংযোগ
৭। কাগজে ছাপা বইয়ের বাজার দখল করেছে কোনটি?
ক. ই-রিডার খ. ই-বুক
গ. ই-সেবা ঘ. ইন্টারনেট
৮। বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে—
ক. ম্যাগাজিনে খ. খবরের কাগজে
গ. ইন্টারনেটে ঘ. ওয়েবসাইটে
৯। ইন্টারনেটের খবরের কাগজকে কী বলে?
ক. ছাপানো পত্রিকা খ. ই-পেপার
গ. নতুন পত্রিকা ঘ. ২৪ ঘণ্টা পত্রিকা
১০। বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যায় কোন মাধ্যম থেকে?
ক. ই-বুক খ. ইন্টারনেট
গ. ই-মেইল ঘ. ব্রাউজার
১১। স্কুল বা কলেজের ভর্তি ফরম পাওয়া যায় কোথায়?
ক. ইন্টারনেটে খ. দোকানে
গ. ডাক বিভাগে ঘ. কমিপউটারে
১২। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্রে খ. যুক্তরাজ্যে
গ. চীনে ঘ. জাপানে
১৩। জিপিএসের পূর্ণনাম কী?
ক. গ্লোবাল পজিশন সিস্টেম
খ. গ্লোব পজিশনিং সিস্টেম
গ. গ্লোবাল পজিশন সার্ভিস
ঘ. গ্লোবাল পজিশনিং সিস্টেম
১৪। গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. জিপিএস সিস্টেম খ. মোবাইল
গ. ইঞ্জিন ঘ. গুগল ম্যাপ
১৫। গাড়িতে জিপিএস থাকলে কী ধরনের সুবিধা পাওয়া যায়?
ক. গাড়ির গতি বৃদ্ধি পায়
খ. অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়
গ. গাড়ির ইঞ্জিন ভালো থাকে
ঘ. তেল লাগে না
১৬। ই-বুক-এর পূর্ণনাম কী?
ক. ইংলিশ-বুক
খ. ইলেকট্রিক-বুক
গ. ইলেকট্রনিক-বুক
ঘ. ইলেকট্রন-বুক
১৭। ই-বুক রিডারে কয়টি বই রাখা যায়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. অসংখ্য
১৮। নিচের কোনটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস?
ক. ই-মেইল খ. ওয়াই-ফাই
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. কো-এক্সিয়াল।
# বাকি অংশ ছাপা হবে আগামী ২৮ সেপ্টেম্বর
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা