বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১৯। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হলো—
ক. নোটবুক খ. ফেসবুক
গ. নোটপ্যাড ঘ. আইপ্যাড
২০। একজনের সঙ্গে অন্যজনের ভাব বিনিময় সহজ করেছে কোন মাধ্যমটি?
ক. ইন্টারনেট খ. কথা
গ. পত্রিকা ঘ. রেডিও
২১। বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?
ক. বিডিজবস খ. মাইসার্চ
গ. গুগল ঘ. স্কাইপ
২২। সার্চ ইঞ্জিন ব্যবহারে কোন কাজটি করা হয়?
ক. তথ্য খোঁজা হয়
খ. তথ্য বানানো হয়
গ. ইন্টারনেট চালানো হয়
ঘ. গান শোনা হয়
২৩। অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে—
i. ইন্টারনেট সংযোগ নিতে হবে
ii. নিয়মিত পত্রিকার মূল্য পরিশোধ করতে হবে
iii. ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭৪। ই-মেইল কী?
ক. ইঞ্জিনিয়ারিং মেইল
খ. ইলেকট্রিক্যাল মেইল
গ. ইমার্জেন্সি মেইল
ঘ. ইলেকট্রনিক মেইল
২৫। একটি ই-মেইলের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২৬। যাদের ই-মেইল ঠিকানা আছে, তাদের প্রত্যেকের কী আছে?
ক. সম্পদ খ. টাকা
গ. বক্স ঘ. ই-মেইল বক্স
২৭। ই-মেইল ব্যবহার করে কী কাজ করা যায়?
ক. ই-মেইল পাঠানো যায়
খ. ওয়েবসাইট দেখা যায়
গ. পত্রিকা পড়া যায়
ঘ. টিভি দেখা যায়
২৮। ই-মেইল পাঠাতে ব্যবহূত হয় কোন মাধ্যমটি?
ক. ইন্টারনেট খ. টিভি
গ. রেডিও ঘ. মোবাইল
২৯। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কী বলে?
ক. ই-মেইল খ. ল্যান
গ. ইন্টারনেট ঘ. নেটওয়ার্ক
৩০। স্মার্টফোন ব্যবহার করে ই-মেইল পড়া ছাড়াও ই-মেইল—
i. পাঠানো যায় ii. প্রিন্ট করা যায়
iii. জমা করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। ই-মেইল পাঠাতে আমাদের অবশ্যই যা প্রয়োজন হবে—
i. কমিপউটার
ii. ইন্টারনেট সংযোগ
iii. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। তথ্য শেয়ার করা যায় কোনটির মাধ্যমে?
ক. ব্লগ খ. মোবাইল
গ. পত্রিকা ঘ. ম্যাগাজিন
৩৩। ই-মেইল দিনের কখন পাঠানো যায়?
ক. অফিস সময়ে
খ. যেকোনো সময়ে
গ. অফিসের শুরুতে
ঘ. দিনের শেষে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা