বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৩৪। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে পাঠানো যায়—
ক. ই-মেইল খ. মোবাইল ফোন
গ. ল্যাপটপ ঘ. কম্পিউটার
৩৫। ফেসবুক কী?
ক. সামাজিক যোগাযোগ সাইট
খ. সামাজিক যোগাযোগের স্কুল
গ. সামাজিক অনুষ্ঠানের নাম
ঘ. সামাজিক বন্ধু নির্বাচন
৩৬। ই-মেইল আসলে কোথায় জমা হয়?
ক. মেইন বক্সে খ. ইনবক্সে
গ. আউট বক্সে ঘ. খোলা বক্সে
৩৭। নতুন ই-মেইল ঠিকানা খুলতে কী করতে হয়?
ক. সাইন ইন খ. সাইন ডাউন
গ. সাইন আপ ঘ. সাইন আপ টু
৩৮। ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হবে?
ক. জাপানি খ. ফারসি
গ. বাংলা ঘ. ইংরেজি
৩৯। নতুন মেইল পাঠানোর জন্য কোনটি নির্বাচন করতে হয়?
ক. Compose a mail
খ. Send a new mail
গ. Inbox ঘ. Sent item
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিনিতা তার ই-মেইল অ্যাকাউন্ট ওপেন করে দেখল তার একটি ই-মেইল এসেছে, যা তার বন্ধু প্রমা সুদূর আমেরিকা থেকে তাকে পাঠিয়েছে।
৪০। বিনিতা প্রমার মেসেজটি দেখতে পেয়েছে কোথায়?
ক. ই-মেইল ইনবক্সে
খ. ই-মেইল আউটবক্সে
গ. মোবাইল মেসেজ ইনবক্সে
ঘ. ই-মেইল ড্রাফটে
৪১। ই-মেইলটি পাঠাতে প্রমার যা প্রয়োজন হয়েছে—
i. ইন্টারনেট সংযোগ
ii. বিনিতার ই-মেইল অ্যাড্রেস
iii. বিনিতার মোবাইল নম্বর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। ইয়াহু-এর ওয়েবসাইট হলো—
ক. www.yahoo.org
খ. www. com.yahoo
গ. www.yahoo.com
ঘ. www.yahoo.net
৪৩। ই-মেইল আইডিতে কতটি অক্ষর ব্যবহার করা যায়?
ক. ৪ থেকে ১৬
খ. ৮ থেকে ১৬
গ. ৮ থেকে ৩২
ঘ. ৪ থেকে ৩২
৪৪। ই-মেইল আইডির পাসওয়ার্ড ব্যবহারে সর্বোচ্চ কতটি অক্ষর ব্যবহার করা যায়?
ক. ৬ থেকে ৩২ খ. ৬ থেকে ১০
গ. ৬ থেকে ১২ ঘ. ৮ থেকে ৩২
৪৫। যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ঠিকানা লিখতে হয়—
ক. To: তে খ. Cc: তে
গ. Bcc: তে ঘ. Subject: তে
৪৬। ই-মেইলের সঙ্গে আলাদা করে কোন পাঠানো ফাইলকে কী বলে?
ক. টাচ ফাইল
খ. ইনবক্স ফাইল
গ. মূল ফাইল
ঘ. অ্যাটাচড ফাইল
৪৭। ই-মেইলের সঙ্গে কোনো ফাইল সংযুক্ত করে পাঠাতে চাইলে কোনটির ওপর ক্লিক করতে হয়?
ক. কম্পোজ খ. অ্যাড ফাইল
গ. অ্যাটাচড ঘ. মূল ফাইল
৪৮। স্প্যাম কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. সার্চ ইঞ্জিন খ. ই-মেইল
গ. ব্রাউজার ঘ. অপারেটিং সিস্টেম।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক ৪১. ক ৪২. গ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা