তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিষয়টির মোট নম্বর ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-১ থেকে দুটি সংক্ষিপ্ত নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: টেলিমেডিসিন কী? চিকিত্সা ক্ষেত্রে এর অবদান বর্ণনা করো।
উত্তর: টেলিমেডিসিন হলো টেলিফোনের সাহায্যে চিকিত্সাসেবা গ্রহণপদ্ধতি। এ ব্যবস্থায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ যেকোনো সমস্যায় টেলিফোনের মাধ্যমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং চিকিত্সাসেবা নিতে পারে।
বিজ্ঞানের যে কয়টি শাখা দ্রুত উন্নতি করেছে, চিকিত্সাবিজ্ঞান তার মধ্যে অন্যতম। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো স্থানে বসেই এখন চিকিত্সাসেবা গ্রহণ করা সম্ভব। তথ্যপ্রযুক্তির কল্যাণে ডাক্তাররা এখন অনুমানের ওপর নির্ভর করেন না। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে শরীরকে সঠিকভাবে পরীক্ষা করা এবং রোগ নির্ণয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করা হয়। শুধু তা-ই নয়, প্রাপ্ত তথ্যসমূহ ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য ডেটাবেইসে সংরক্ষণ করা যেতে পারে। যখন কোনো ওষুধের প্রেসক্রিপশন করতে হয়, সেটাও তথ্যপ্রযুক্তির কারণে সঠিক হয়। চিকিত্সার প্রয়োজনে নতুন নতুন যন্ত্রপাতিও তৈরি হচ্ছে।
দেশের কোটি কোটি শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি সম্ভব হয় তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিখুঁত পরিকল্পনা আর তা কার্যকরের মাধ্যমে। তথ্যপ্রযুক্তির কারণে কঠিন কঠিন গবেষণার কাজ করা সহজ হয়েছে। আগে শুধু রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকারভাবে রোগের কারণটিই খুঁজে বের করে সেটিকে অপসারণ করা হয়। শুধু তা-ই নয়, এখন যেমন সব মানুষ একই ওষুধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে তার শরীরের উপযোগী ওষুধ তৈরি হবে। এমনকি ভবিষ্যতে হাজার মাইল দূর থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন। তাই বলা যায়, চিকিত্সাক্ষেত্রে আইসিটির ভূমিকা অপরিসীম।
প্রশ্ন: গবেষণায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবদান বর্ণনা করো।
উত্তর: গবেষণায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবদান বর্ণনা করা হলো:
বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞান ও প্রযুক্তির উত্কর্ষ সাধনে গবেষণার প্রয়োজন। সাহিত্য, শিল্প, সমাজবিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি যা নিয়েই গবেষণা করা হোক না কেন, তথ্যপ্রযুক্তি ছাড়া তা চিন্তাই করা যায় না।
তথ্য প্রক্রিয়াকরণে: গবেষণার জন্য প্রয়োজন নানা ধরনের তথ্য। আর এসব তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়া করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দরভাবে প্রদর্শন করতে হয়। আগে মানুষকে এসব কাজ দৈহিক পরিশ্রম দিয়ে করতে হতো, কিন্তু কম্পিউটার চলে আসার পর এগুলো আর নিজে করতে হয় না।
তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা: গবেষকেরা একটা বিষয়ের তাত্ত্বিক অংশটুকু নিয়ে চিন্তাভাবনা করেন এবং সে জন্য তাঁদের কম্পিউটারের ওপর নির্ভর করতে হয়। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণায় নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা