সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপ কী কী?
উত্তর: প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিরাপত্তাব্যবস্থা থাকে। এই নিরাপত্তাব্যবস্থা ফায়ারওয়াল নামে পরিচিত। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় যেন কেউ সেটি সহজে অনুমান করতে না পারে। অসাধু ব্যক্তির হাত থেকে তথ্য রক্ষায় নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং সচেতনতা জরুরি। দিন দিন আমরা তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কের ওপর বেশি নির্ভর হতে শুরু করেছি। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্যও এই নেটওয়ার্ক অচল হয়ে যায়, তা হলে পৃথিবীতে একধরনের বিপর্যয় নেমে আসবে। তাই এর নিরাপত্তা রক্ষায় আমাদের সচেতন হতে হবে।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। কম্পিউটার ভাইরাস মূলত একধরনের কম্পিউটার প্রোগ্রাম কোড বা প্রোগ্রামগুচ্ছ, যা কম্পিউটারের বিভিন্ন কাজ ব্যাহত করতে তৈরি করা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা