তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আবশ্যিক। বিষয়টিতে মোট নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ৫। আজ অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সফটওয়্যার কী? ক্ষতিকারক সফটওয়্যার কীভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে?
উত্তর: সফটওয়্যার হলো এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি, যা বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়। কম্পিউটারে কোনো কাজ করতে গেলে সেটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হয়। সাধারণত কম্পিউটারে দুই ধরনের সফটওয়্যার বা প্রোগামগুচ্ছ থাকে।
ক্ষতিকর সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে, যা নানাভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে। যেমন:
১. নানা ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়।
২. বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে।
৩. কম্পিউটারের কার্যক্ষমতাকে সম্পূর্ণ নষ্ট করতে পারে।
৪. কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে।
৫. কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে।
৬. কম্পিউটারের সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে।
তাই ম্যালওয়্যার থেকে আমাদের সবার সাবধান থাকা উচিত।
প্রশ্ন: কাজের ধরনের ভিত্তিতে কম্পিউটার ভাইরাসকে কত ভাগে ভাগ করা হয়? সংক্ষেপে এর বিবরণ দাও।
উত্তর: কাজের ধরনের ভিত্তিতে সক্রিয় হওয়ার পর এই কম্পিউটার ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়—
১. নিবাসী (Resident) ভাইরাস, ২. অনিবাসী (Non-Resident) ভাইরাস।
নিচে এদের বর্ণনা দেওয়া হলো:
১. নিবাসী ভাইরাস: নিবাসী ভাইরাস হলো এমন ভাইরাস, যা চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে।
২. অনিবাসী ভাইরাস: কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায়, সেটি খুঁজে বের করে। তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, এদের বলা হয় অনিবাসী ভাইরাস।
প্রশ্ন: তোমার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হলে কী ব্যবস্থা নেবে?
উত্তর: কম্পিউটার ভাইরাস একধরনের ক্ষতিকর সফটওয়্যার। আমার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো:
১. একটি আপডেট অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল করতে হবে। এরপর পুরো কম্পিউটারটি স্ক্যান করে ভাইরাস শনাক্ত করতে হবে এবং ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে প্রাপ্ত ভাইরাসগুলো ধ্বংস করতে হবে।
২. চেক করতে হবে ভাইরাস দ্বারা কীভাবে কম্পিউটারটি আক্রান্ত হলো। যদি পেনড্রাইভের মাধ্যমে হয়, তবে পেনড্রাইভটি অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করতে হবে অথবা পেনড্রাইভ ফরম্যাট দিতে হবে। ভাইরাস ছড়ানোর উত্স খুঁজে নির্মূল করতে হবে।
৩. ইন্টারনেট থেকে ভাইরাস যাতে আক্রান্ত না হয়, সে জন্য ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল