তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১. কোনটি ভার্চ্যুয়াল রিয়েলিটিতে ব্যবহূত হয়?
ক. ত্রিমাত্রিক সিমুলেশন/কৃত্রিম পরিবেশ
খ. হ্যান্ড জিওমেট্রি
গ. বায়োলজিক্যাল ডেটা ঘ. দ্বিমাত্রিক সিমুলেশন
২. কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি?
ক. বায়োফরমেটিক্স খ. বায়োমেট্রিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
৩. ফ্রিল্যান্সার কী?

ক. দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি
খ. যিনি নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করেন
গ. যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় আইসিটি ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে, ‘এক্ষনি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।’ অমিত নিজেও তার পড়াশোনার কাজে কম্পিউটার ও মোবাইল ফোনে প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও, ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্য বন্ধুদের সহায়তা করে।
৪. উদ্দীপকে অমিতের বন্ধু তথ্যপ্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে?
ক. অডিও কনফারেন্সিং খ. ভিডিও কনফারেন্সিং
গ. মোবাইল প্রযুক্তি ঘ. ইলকেট্রনিকস মেইলিং
৫. অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে—
i. ক্লাসের অনুপস্থিতি ii. তথ্যপ্রযুক্তির ব্যবহার
iii. ই-লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i ও iii গ. ii, iii ঘ. i, ii, iii
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইরফান সাহেবের অফিসের সব কাজ কম্পিউটারনির্ভর। কর্মীদের আগমন, প্রস্থান সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। চিঠিপত্র আদান-প্রদান, আন্তযোগাযোগে এখন আর সনাতন পদ্ধতি ব্যবহার করা হয় না। দেশের বাইরে তার আরও দুটি শাখা অফিস রয়েছে। প্রযুক্তির কল্যাণে তিনি কম খরচে ও যেকোনো জায়গা থেকে সবগুলো অফিস পরিচালনা করতে পারেন।
৬. ইরফান সাহেবের ব্যবহূত প্রযুক্তি কোনটি?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেটিক্স ঘ. ন্যানোটেকনোলজি
৭. প্রযুক্তি ব্যবহারে অফিসটি লাভবান হবে—
i. ডেটা আদান-প্রদান ও সংরক্ষণে
ii. ভার্চ্যুয়াল অফিস পরিচালনায়
iii. সুষ্ঠু কর্মী ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
ক. i , ii খ. i ও iii গ. ii , iii ঘ. i, ii, iii
৮. এক ন্যানো = কত?
ক. এক কোটি ভাগের এক ভাগ
খ. দশ কোটি ভাগের এক ভাগ
গ. এক শ কোটি ভাগের এক ভাগ
ঘ. এক হাজার কোটি ভাগের এক ভাগ
৯. বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহূত হয়?
ক. অপরাধী শনাক্ত করতে খ. জলবায়ু নিয়ন্ত্রণে
গ. বায়ো প্ল্যান্ট প্রযুক্তিতে ঘ. জীববৈচিত্র্য সৃষ্টি করতে
১০. ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহূত হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. আর্গন ঘ. নিয়ন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. গ।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম