*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. ফাইবার
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
২। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩। এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. গণমাধ্যম খ. প্রকাশনা
গ. বিনোদন ঘ. ব্যাংকিং
৪। যোগাযোগ দ্রুততর করার জন্য ব্যবহূত হচ্ছে—
ক. ক্যামেরা খ. সিসিটিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৫। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি হলো—
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। বিদ্যালয়ে ভর্তির সময় আবেদনপত্রে দেওয়া শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে কোনটি ব্যবহার করবেন?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-১
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা