*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহূত হয়—
i. বিনোদনের ক্ষেত্রে ii. কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে
iii . ত্রিমাত্রিক ডিজাইনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. ন্যানো টেকনোলজি
গ. বায়োমেট্রিক্স ঘ. বায়োইনফরমেটিকস
৩. বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহূত হয়—
i. বাড়ির নিরাপত্তা ii. অপরাধপ্রবণতা কমাতে
iii. স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি বের করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ক্রায়োসার্জারি এমন একধরনের চিকিত্সা পদ্ধতি যেখানে—
i. অত্যধিক শীতল তাপমাত্রা ব্যবহূত হয়
ii. তাপমাত্রা কমানোর পর হঠাত্ তাপমাত্রা বাড়ানো হয়
iii. রোগাক্রান্ত ক্যানসার টিস্যু ধ্বংস করা হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোনো জীব থেকে DNA খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?
ক. বায়োমেট্রিক্স খ. ন্যানো টেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. বায়োইনফরমেটিকস
# নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
উচ্চফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে—
৬. উদ্দীপকে প্রযুক্তি কোনটি?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. বায়োইনফরমেটিকস
গ. বায়োমেট্রিক্স ঘ. ন্যানো টেকনোলজি
৭. উদ্দীপকের কর্মকাণ্ডে—
i. চিকিত্সা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে
ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. জীববৈচিত্রের সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়?
ক. একমাত্রিক খ. দ্বি-মাত্রিক
গ. ত্রি-মাত্রিক ঘ. বহুমাত্রিক
৯. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বার্নারস লি
গ. মার্ক জাকারবার্গ ঘ. ই এফ কড
১০. মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে?
ক. ৬ খ. ২৩ গ. ৩৩ ঘ. ৪৬
# নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফার্ম আছে। তিনি তাঁর প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রদান করেন।
১১. তাঁর যোগাযোগের ব্যবহূত মাধ্যম—
ক. ই-কমার্স খ. টেলিফোন
গ. টেলিগ্রাফ ঘ. ই-মেইল
১২. লতিফ সাহেবের ব্যবহূত প্রযুক্তি হলো—
i. পার্সোনাল ডেটা সার্ভিস
ii. সামাজিক যোগাযোগ সার্ভিস
iii. অনলাইন ব্যাক আপ সার্ভিস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল খ. ফেসবুক
গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার
১৪. ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে—
i. ভিডিও চ্যাটিং ii. ভিডিও কনফারেন্সিং
iii. ই-মেইলিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কোনটি ই-কমার্সের বৈশিষ্ট্য?
ক. স্বল্প সময়ে ক্রয়-বিক্রয় করা যায়।
খ. ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ হয়।
গ. ব্যবসায় আর্থিক খরচ বৃদ্ধি পায়।
ঘ. ব্যবসায় শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায়।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম