বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৩. ম্যালওয়্যার একধরনের—
ক. প্রিন্টার খ. মডেম
গ. সফটওয়্যার ঘ. ইনপুট যন্ত্র
২৪. সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে—
ক. ম্যালওয়্যার খ. মেলিসিয়াস
গ. মেলিসিয়ান ঘ. মেলিসিস
২৫. কম্পিউটার ভাইরাসের নাম—
i. ওয়ার্ম ii. ট্রোজান হর্স
iii. এডওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
খ. ট্রোজান হর্স গ. গুগল ক্রোম
ঘ. মজিলা ফায়ারফক্স
২৭. বেশি ক্ষতিকর ভাইরাস
i. ওয়ার্ম ii. ট্রোজান হর্স
iii. ডায়ালার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৮. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম—
ক. ট্রোজান হর্স খ. ডায়ালার
গ. মরিসওয়ার্ম ঘ. ওয়ার্ম
২৯. উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যার অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায়—
ক. বেশি খ. কম
গ. ভালো ঘ. খারাপ নয়
৩০. বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি?
ক. অ্যাপল মেকিনটোশ
খ. মেকিনটোশ
গ. ইউনিক্স ঘ. উইন্ডোজ
৩১. প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারের মধ্যে কয় ধরনের ম্যালওয়্যার বেশি দেখা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩২. প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারের মধ্যে যে ম্যালওয়্যার বেশি দেখা যায়—
i. কম্পিউটার ভাইরাস
ii. কম্পিউটার ওয়ার্ম
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩. কম্পিউটার ভাইরাস হলো—
i. একধরনের ম্যালওয়্যার
ii. যা কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত থাকে
iii. কার্যকরী ফাইলে সংক্রমিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৪. কম্পিউটার ওয়ার্ম-
i. যা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে
ii. নেটওয়ার্কের কম্পিউটারে আক্রান্ত করে
iii. অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৫. কম্পিউটার ভাইরাস কম্পিউটারের কী করে?
ক. কার্যকরী ফাইলে সংক্রমিত করে খ. গতি বৃদ্ধি করে
গ. স্পেস বাড়িয়ে দেয়
ঘ. কাজে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।
৩৬. সিআইএস কী?
ক. একটি ওয়েবসাইট
খ. একটি ভাইরাস
গ. একটি কম্পিউটার
ঘ. একটি টিভি চ্যানেল
৩৭. সক্রিয় হওয়ার পর কাজের ধরনের ওপর ভিত্তি করে ভাইরাস কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৭।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৩
২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ক। ৩০. ঘ ৩১. গ, ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক।
প্রকাশ কুমার দাস, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি
গার্লস কলেজ, ঢাকা